Tuesday, June 16, 2026

জামাইয়ের গলার নলি পড়ল কাটা!

Date:

Share post:

সালিশি সভার নাম করে ডেকে জামাইয়ের গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার পরানপুর অঞ্চলের মির্জাতপুরে। আক্রান্ত জামাই শেখ রেহমাতুল্লাহ ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
দু’বছর আগে স্থানীয় বাসিন্দা সাইদুলের মেয়ে সীমা বিবি সঙ্গে বিয়ে হয় রেহমাতুল্লাহ। তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তাঁদের এক ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত বলে খবর। সীমা বিবি ৬ মাসের অন্তঃসত্ত্বা। তিনদিন আগে বাপের বাড়ি যান তিনি। সোমবার, রাহমাতুল্লাহ স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকেরা বাধা দেন বলে অভিযোগ। বিকেলে জামাইকে সালিশি সভার নাম করে ফোনে ডেকে পাঠানো হয়। সেইমতো শেখ রাহমাতুল্লাহ গেলে, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলার নলি কেটে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় রাহমাতুল্লাহকে উদ্ধার করে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেখ সাইদুল, সেলিমা বিবি সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।

আরও পড়ুন – বাংলায় এনআরসি হবে না, ৩ জেলার প্রশাসনিক বৈঠকে ফের জানালেন মমতা

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...