Thursday, April 9, 2026

প্রশাসনিক বৈঠক : ভেস্তে গিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, প্রস্তুতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসনিক বৈঠক ভেস্তে যাওয়ায় একদিকে উত্তর ২৪পরগণায় দাঁড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় যখন রাজ্যের বিরুদ্ধে বিষোদগার করছেন, তখন উওরবঙ্গে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে। উত্তরকন্যায় রাত্রিবাসের পর আজ, মঙ্গলবার দুপুর একটা থেকে তিনি তিন জেলার সঙ্গে বৈঠক করবেন। এই তিন জেলা হল জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। বিগত এক বছরের কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী এবং আগামী ৬ মাসের কর্মসূচি সাজিয়ে দেবেন। বিকেলে তিনি কার্শিয়াংয়ের পথে রওনা হবেন। যাওয়ার পথে রাস্তায় কয়েক জায়গায় থামতেও পারেন। রাত কাটাবেন সার্কিট হাউসে। বুধবার সেখানেই দার্জিলিঙ ও কালিম্পং জেলার প্রাশাসনিক বৈঠক। শুক্রবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।

আরও পড়ুন – ‘আমি রাজ্যের অধীনে নই’, জেলাশাসক না থাকায় ক্ষুব্ধ রাজ্যপালের বেনজির তোপ

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...