Tuesday, March 24, 2026

বিএসএনএল-এমটিএনএল-এর সংযুক্তিকরণে সবুজ সংকেত কেন্দ্রের

Date:

Share post:

সংযুক্তিকরণের পথে রাষ্ট্রায়ত্ত দুই টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল। বুধবার ক্যাবিনেট বৈঠকের পর একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। একই সঙ্গে দুই সংস্থাতেই স্বেচ্ছাবসরের সিদ্ধান্তেও সায় দিয়েছে মন্ত্রিসভা। বিএসএনএল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে যে আশঙ্কা তৈরি হয়েছিল, মন্ত্রিসভার ঘোষণার পর সেই শঙ্কা কাটল বলেই মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই লোকসানে চলছে এমটিএনএল। প্রায় একই অবস্থা বিএসএনএল-এরও। সম্প্রতি বিএসএনএল-এ কর্মীদের বেতন নিয়েও সঙ্কট দেখা দেয়। এমনকি, সংস্থা বন্ধ হওয়ার আশঙ্কা নিয়েও গুঞ্জনও ছড়িয়েছিল নানা মহলে। এই প্রেক্ষিতেই বুধবার দুই সংস্থার সংযুক্তিকরণে নীতিগত সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সংযুক্তিকরণের জন্য পদ্ধতিগত ও আইনগত দিক-সহ যাবতীয় বিষয় দেখভালের জন্য একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হচ্ছে। তাঁরাই বিষয়টি তদারকি করবেন এবং কার্যকরী সিদ্ধান্ত নেবেন।

রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, দুই সংস্থার পুনরুজ্জীবনে বাজারে বন্ড বিক্রি করে ১৫ হাজার কোটি টাকা তোলা হবে। এ ছাড়া দুই সংস্থার হাতে থাকা অব্যবহৃত জমি বিক্রি করে উঠতে পারে ৩৮ হাজার কোটি টাকা,  মনে করছে মন্ত্রিসভা।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...