Tuesday, March 24, 2026

চাঁদের গহ্বরে অরবিটারের রেডার দেখল চন্দ্রযানের এক অবিশ্বাস্য সাফল্য

Date:

Share post:

চাঁদের গহ্বরে অরবিটারের রেডার দেখল চন্দ্রযানের এক অবিশ্বাস্য সাফল্য। চাঁদের পিঠের খানাখন্দ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে চন্দ্রযানের অরবিটার। ভারতের বহু প্রতীক্ষিত চন্দ্রযাত্রা ব্যর্থ হয়নি। চাঁদের পিঠে ‘বিক্রম’নামতে পারেনি ঠিকই, তবে চাঁদের কক্ষপথে বসে নিজের কাজ মনোযোগ দিয়ে করে যাচ্ছে চন্দ্রযানের অরবিটার। তার হাই রেজোলিউশন ক্যামেরায় ধরা পড়ছে দক্ষিণ মেরুর ‘বোগুলস্কি ই-ক্রেটার’। অরবিটারের ‘ডুয়াল ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার রেডার’-এ ধরা পড়েছে চন্দ্রপৃষ্ঠের অনেক অজানা ও রহস্যময় গহ্বরের ছবি।

ইসরো জানিয়েছে, অরবিটারের আটটি পে-লোডের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় লার্জ এরিয়া সফট এক্স-রে স্পেকট্রোমিটার, অরবিটার হাই রেজোলিউশন ক্যামেরা এবং ডুয়াল ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার রেডার’। এই সিন্থেটিক অ্যাপারচার রেডার বা SAR-এর এস-ব্যান্ড হাইব্রিড পলোরিমেট্রিক সিস্টেম চাঁদের মাটির গোপন কথা তুলে আনতে সক্ষম। চাঁদের পিঠের গহ্বর তো বটেই, চাঁদের মাটির বিশেষত্বও ধরা পড়ে এই বিশেষ ধরনের রেডারে।

আরও পড়ুন-দলবদলে পুরসভা হাতছাড়া তৃণমূলের

 

Related articles

সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

স্বল্পমেয়াদি কমিশনে (Short Service Commission) নিযুক্ত মহিলা অফিসারদেরও সশস্ত্র বাহিনীতে স্থায়ী হওয়ার পূর্ণ অধিকার রয়েছে- এমনই তাৎপর্যপূর্ণ রায়...

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...