Friday, June 19, 2026

হাসপাতালে ভর্তি হতেই গ্রেফতার প্রাক্তন দাপুটে বাম মন্ত্রী

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই তাঁকে হেফাজতে নিতে খোঁজ চালাচ্ছিলো পুলিশ।

অবশেষে ত্রিপুরার প্রাক্তন দাপুটে পূর্তমন্ত্রী তথা বর্তমান রাজ্য বিধানসভার উপ-বিরোধী দলনেতা বাদল চৌধুরিকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। মন্ত্রী থাকাকালীন ২০০৮-০৯ সালের এক আর্থিক কেলেঙ্কারিতে তাঁকে খোঁজা হচ্ছিল। সুযোগ পেয়েও তাঁকে গ্রেফতার করতে না পারার জন্য দিন কয়েক আগে বরখাস্ত হতে হয়েছে ৯ পুলিশ কর্মীকে।

সোমবার ত্রিপুরা হাইকোর্টে বাদলবাবুর আগাম জামিনের মামলার শুনানি ছিল। ত্রিপুরার প্রাক্তন এই মন্ত্রীকে বাঁচাতে সওয়াল করেন ত্রিপুরার প্রাক্তন অ্যাডভোকেট-জেনারেল বিকাশরঞ্জন ভট্টাচার্য। দীর্ঘ শুনানির শেষে বিচারপতি অরিন্দম লোধ মামলার রায় স্থগিত রাখেন।আর তারপরেই গ্রেফতারি এড়াতে আগরতলার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন বাদলবাবু। খবর পেয়েই নার্সিংহোম ঘিরে ফেলে পুলিশ। এরপর সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে, বাদলবাবু গ্রেফতার হতেই তাঁর আগাম জামিনের মামলা খারিজ হয়ে গিয়েছে। ফলে, আবার নতুন করে জামিনের জন্য আবেদন করা হয়েছে। বাদলবাবু গ্রেফতার হতেই হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ সিপিএম শীর্ষ নেতৃত্ব। কিন্তু সিপিএমের অভিযোগ, দলীয় নেতাদের তো বটেই, এমনকি বাদলবাবুর চিকিৎসক ভাইকেও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন – বিজেপি-তৃণমূল সঙ্ঘর্ষে তপ্ত তুফানগঞ্জ

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...