Friday, June 19, 2026

অতি খরচের প্রস্তাব, আমলাকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অতিরিক্ত খরচের প্রস্তাব দিয়ে প্রশাসনিক বৈঠকে ভর্ৎসিত আমলা। বুধবার, সুর চড়িয়েই কার্শিয়ং-এ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন দার্জিলিং ও কার্শিয়ং-এর প্রশাসনিক কর্তারা। সেখানেই এক আধিকারিককের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান পাহাড়ে বিশ্ববিদ্যালয় তৈরিতে কত টাকা খরচ হতে পারে? তিনি জানান, “কমপক্ষে ৩৩০ কোটি টাকা”। এই মন্তব্য শুনে উষ্মা প্রকাশ করেন মমতা। ধমক দিয়ে তিনি জানান, তিনি একশো কোটির মধ্যে একটা ভবন তৈরি করতে পারেন। তাঁর ৩৩০ কোটি প্রয়োজন। ৫০ কোটির মধ্যে তাঁকে বিশ্ববিদ্যালয় তৈরি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সরকারকে নিজের ভাবার পরামর্শও দেন তিনি।

বৈঠকে মুখ্যমন্ত্রী একের পর এক কড়া বার্তা দেন। নেপালে চা দার্জিলিং-এর নামে চালানোর অভিযোগ তিনি পেয়েছেন বলে প্রশাসনকে সতর্ক করেন মমতা। প্রশাসনিক বৈঠকে অতিরিক্ত টাকা খরচের বিরুদ্ধে বারবারই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি নিয়েও বুধবার, কড়া বার্তা দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, লোকসভা নির্বাচনে ভূমিপুত্রকে হারিয়ে দিয়েই সমস্যা করেছে দার্জিলিং। বিজেপির নাম না করে তিনি বলেন, বাইরে থেকে লোক এসে পাহাড়ে এনআরসি-র নামে আতঙ্ক ছড়াচ্ছে। একই সঙ্গে দার্জিলিং, লাভা, লোলেগাঁও, টাইগার হিলের উন্নয়নে জোর দিতে বলেন মমতা।

আরও পড়ুন – হাসপাতালে ভর্তি হতেই গ্রেফতার প্রাক্তন দাপুটে বাম মন্ত্রী

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...