Wednesday, April 8, 2026

চিকেন আর মাছ ছাড়া কিছু মুখে তুলছে না এখানকার গোমাতারা!

Date:

Share post:

বেজায় বিভ্রাট। রাস্তায় ঘুরে বেড়ানো এই গোমাতাদের কান্ডকারখানায় অস্বস্তিতে পড়েছেন স্থানীয় বিজেপি নেতারা। পরিস্থিতি বেগতিক দেখে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ রাজ্যের মন্ত্রীকেও।

ঘটনাস্থল গোয়া। এরাজ্যেরই কিছু গরুর বদলে যাওয়া স্বভাবের জন্য দুশ্চিন্তায় পড়েছেন গোমাতার ভক্ত বিজেপি নেতারা। জানা গিয়েছে, গোয়ার বিখ্যাত কালাঙ্ঘুটে সমুদ্র সৈকতের পাশে ঘুরে বেড়ানো গরুগুলি ঘাস-লতাপাতা ছেড়ে পুরোপুরি মাংসাশী হয়ে পড়েছে। তৃণ ভোজন ছেড়ে এই গোমাতারা খাচ্ছে চিকেন বা মাছ। মাছ-মাংসের স্বাদ পেয়েই তারা মাংসাশী হয়ে উঠেছে, ঘাস আর মুখেও তুলছে না। সমুদ্র সৈকত ও গোয়ার রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো প্রায় আশিটি গরুর খাদ্যাভ্যাস এভাবেই পুরোপুরি বদলে গিয়েছে। অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে পশু চিকিৎসকদের দিয়ে এখন সেই মাংসাশী গোমাতাদের শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গোয়ার মন্ত্রী মাইকেল লোবো জানিয়েছেন, চিহ্নিত করা গরুগুলিকে গোশালায় পাঠানো হয়েছে। সেখানে ঘাস খাচ্ছে না তারা। তবে পশু চিকিৎসকদের পরামর্শমত ওই গরুগুলির খাদ্যাভ্যাস পাল্টাতে আরও কিছুটা সময় লাগবে। তারা যাতে আবার তৃণভোজী হয় সেই চেষ্টাই চলছে।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...