Friday, June 19, 2026

সেরা প্রাক্তনীকে সম্মান জানাবে প্রেসিডেন্সি

Date:

Share post:

এবারের ঝটিকা সফরে সময় হবে না। সেই কারণে জানুয়ারি মাসের কোনও একটি দিনে সেরা প্রাক্তনী হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

কথা ছিল নোবেল জয়ের পরে প্রথম নিজের শহরে এসে প্রেসিডেন্সিতে ঢুঁ মারবেন তাদের প্রিয় ঝিমা দা। কিন্তু মাত্র একদিনের সফরে সেটা হয়ে উঠছে না। সেই কারণে বুধবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদের প্রতিনিধিরা। সেখানেই তাঁরা সম্মান জানানোর প্রস্তাব দেন। নোবেলজয়ী বলেন, এবার সম্ভব না হলেও জানুয়ারি মাসে একটা দিন ঠিক করলে তিনি আসতে পারবেন। প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের সভাপতি নবনীতা দেব সেন এই খবরে অত্যন্ত খুশি। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সময় অনুযায়ী আগামী বছরের শুরুতেই তাঁকে সম্মান জানাবে তাঁর কলেজ বিশ্ববিদ্যালয়।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...