Wednesday, April 1, 2026

এবার সরকারের নজরে বিদ্যাসাগর সেতু

Date:

Share post:

রাজ্যের সেতুগুলি সংস্কারের উপর জোর দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এবার বিদ্যাসাগর সেতু সংস্কার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২৭ বছরের পুরনো ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের নিদান দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই পরামর্শ মেনেই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রধানত, সেতুর ভার বহনকারী কেবলগুলির সংস্কার করা হবে। এছাড়া আর্চ দুটির রক্ষণাবেক্ষের বিষয়েও কাজ করা হবে। এর জন্য পূর্ত দফতর প্রাথমিকভাবে ২০৪ কোটি টাকা বরাদ্দ করেছে।

২৫ বছর অন্তর যে কোনও সেতুর সংস্কার দরকার হয়। এক্ষেত্রে ২৭ বছর পার করেছে দ্বিতীয় হুগলি ব্রিজ তথা বিদ্যাসাগর সেতু। এটির রক্ষণাবেক্ষণ একান্ত জরুরি বলেই মত সরকারের।

আরও পড়ুন-কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব, হুমকি, কী হল যুবকের?

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...