Thursday, June 11, 2026

আজ মান্না দে’র প্রয়াণ দিবস, স্মৃতিচারণে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রবাদপ্রতিম শিল্পী মান্না দের আজ, ২৪ অক্টোবর, ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। বাংলা এবং হিন্দি গানের জগতে মান্না দে এক অবিস্মরণীয় নাম। শিল্পীকে নিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে… ‘প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দের মৃত্যুবার্ষিকীতে জানাই প্রণাম। ২০১৩ সালে বেঙ্গালুরুতে ওনাকে ‘বিশেষ সঙ্গীত সম্মান’ এ ভূষিত করতে পেরে আমরা গর্বিত।’

২০১৩-র আজকের দিনেই ৯৪ বছর বয়সে প্রয়াত হন মান্না দে। সেদিনও ছিল বৃহস্পতিবার, আজও। ১৯৫৩ সালে ‘কত দূরে আর নিয়ে যাবে বল’ গান দিয়ে তাঁর আত্মপ্রকাশ। তারপর একটানা প্রায় ৫৫ বছরের বেশি সময় তিনি গানে গানে ভরিয়েছেন বাঙালি আর ভারতবাসীকে। তাঁর গাওয়া প্রায় সাড়ে তিন হাজার গানের ডালি আজও শ্রোতাদের খনির আখর।

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...