Wednesday, June 17, 2026

আদিত্যর নামে পোস্টার, জল্পনা বাড়ছে মহারাষ্ট্রে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে ভালো ফলের পর এবার, মুখ্যমন্ত্রীর কুর্সি চাইছে শিবসেনা। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট সংখ্যা গরিষ্ঠতা ছুঁলেও, আসন কমায় চাপে গেরুয়া শিবির। আর নিজেদের ক্ষমতা বাড়িয়ে এখন চালকের আসনে শিবসেনা। বৃহস্পতিবার, ফল প্রকাশের পরেই শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে ইঙ্গিত দেন, আড়াই বছর করে ক্ষমতায় থাকতে পারে ২ জোট শরিক।

এর ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরেকে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী বলে স্বাগত জানিয়ে পোস্টার পড়ে ওরলিতে। এই কেন্দ্র থেকেই জিতেছেন তিনি। ঠাকরে পরিবারের আদিত্যই প্রথম সদস্য যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। এবার তাঁকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে দলকে চাঙ্গা করতে চাইছে শিবসেনা। এই পরিস্থিতিতে তারা ঘুঁটি সাজাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...