Friday, April 10, 2026

সিবিআই-এর নজরে সীমান্তে গরু পাচার

Date:

Share post:

সীমান্তে গরু পাচার রুখতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া রিপোর্টের ভিত্তিতে তৎপর হয়েছে সিবিআই। বিএসএফের রিপোর্টে অভিযোগ, পাচার চক্রে যুক্ত প্রশাসনিক আধিকারিকরাও। এমনকী, কয়েকজন রাজনৈতিক নেতার জড়িত থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে সম্প্রতি বিএসএফের তরফে সিবিআই-এর কাছে অভিযোগ জানানো হয় যে, ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কিছু জায়গা গরু পাচার হচ্ছে সংগঠিত উপায়ে। রীতিমতো পরিকল্পনা মাফিক চলছে এই পাচার। যার নেপথ্যে আন্তর্তজাতিক চক্র রয়েছে বলেই অনুমান সিবিআই-এর।

অভিযোগ পেয়েই ভারত-বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রাথমিক রিপোর্টে জানানো হয়, এই ইস্যুতে দিল্লিতে এফআইআর দায়ের করা হতে পারে। সূত্রের খবর, সেই প্রস্তুতিও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন – গারুলিয়া পুরসভাও এলো জোড়াফুলের দখলে

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...