Sunday, April 12, 2026

জেলার নাটকের দলগুলিকে পাদপ্রদীপের আলোয়  আনতে ইন্দ্ররংয়ের নাট্য মহোৎসব

Date:

Share post:

জেলা থেকে প্রতিভা তুলে আনতে এবং অনামি নাট্যদলগুলিকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার জন্য গত দু’বছর ধরে এক অনন্য প্রচেষ্টা চালাচ্ছে পাইকপাড়া “ইন্দ্ররং”। প্রতিযোগিতা ও আর্থিক পুরস্কার-এর মাধ্যমে এবার তৃতীয় বর্ষে ইন্দ্ররং-এর নাট্য মহোৎসব। যা শুরু হবে আগামী ৩ নভেম্বর। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। নাটকগুলি মঞ্চস্থ হবে পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে।

ইন্দ্ররং তাদের এই নাট্য উৎসব-এর মাধ্যমে থিয়েটারের অভিমুখ বদল করে চলেছে। জেলাভিত্তিক নাট্য প্রতিযোগিতায় কলকাতার ১৪৪ ওয়ার্ড-এর নাট্য দলগুলিকে বাদ রাখা হয়েছে। বাংলার প্রতিটি জেলা থেকে মনোনীত ৬০টি নাটকের মধ্যে চূড়ান্ত পর্যায়ে দশটি নাটককে নির্বাচিত করা হয়েছে। যাদের মধ্যে এই প্রতিযোগিতা হবে।

এই প্রতিযোগিতার  মোট পুরস্কার মূল্য ৪.৫ লক্ষ টাকা। যার মধ্যে সেরা নাট্যদলটি পাবে দেড় লক্ষ টাকা। এছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীদেরও পুরস্কৃত করা হবে।

শুক্রবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে ইন্দ্ররং। এই উৎসবের অধ্যক্ষ রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। তিনি জানান, জেলায় ভাল নাটক হচ্ছে। মানুষের চোখে পড়ছে না। কলকাতায় এনে নাটক দেখানো। এবং তাদের পাদপ্রদীপের আলোয় আনাই হলো এই নাট্য উৎসবের মূল লক্ষ্য।

ব্রাত্য বসু ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দ্ররং-এর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, কাঞ্চন মল্লিক, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ।

ছবি-প্রকাশ পাইন

 

আরও পড়ুন-আদিত্যর নামে পোস্টার, জল্পনা বাড়ছে মহারাষ্ট্রে

 

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...