Friday, April 10, 2026

অক্টোবরের শেষ দু’দিন ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ট্রায়াল রান

Date:

Share post:

এর আগে গত ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ‘ডামি রান’ চালিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে প্রতিটি ক্ষেত্রে পুরোপুরি নিখুঁতভাবে ট্রেন চালানো যায়নি। তাই নয়া মেট্রোর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে ফের ট্রায়াল রানের আয়োজন করেছে মেট্রো রেল।

মেট্রো সূত্রের খবর, আগামী ৩০ এবং ৩১ অক্টোবর দু’দিন এই ট্রায়াল রান চলবে। বাণিজ্যিকভাবে ট্রেন চললে যেসব পরিকাঠামোকে সচল রাখতে হয়, সে সব ট্রায়াল রানে সচল রাখা হবে। আগেরবার ডামি রানে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হয়েছিল। এবার ১০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে বলে খবর।

জানা গিয়েছে, নয়া মেট্রোয় প্রথম পর্বে সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চালানো হবে। বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলে যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যায়, তার জন্যই এই অংশে বার বার ট্রায়াল রান করা হচ্ছে। রেল সূত্রের খবর, আগামী মাসের প্রথম দিকে নয়া পথে ট্রেন চলাচলের সূচনা হতে পারে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন-ধনতেরাস কেন সোনা কেনার জন্য শুভ? জানুন এই দিনের ইতিহাস

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...