Friday, March 27, 2026

বৃষ্টিস্নাত যুবভারতীতে দুরন্ত জয় এটিকের

Date:

Share post:

বৃষ্টিস্নাত যুবভারতীতে রয়-ডেভিডের যুগলবন্দিতে নতুন ইতিহাস গড়ে জয় তুলে নিল হাবাসের কলকাতা। নিজেদের ছোট্ট ইতিহাসে প্রথমবারের জন্য পাঁচ গোলের ব্যবধানে হায়দ্রাবাদকে হারিয়ে জয় তুলেছে এটিকে।

কলকাতায় হাবাস দ্বিতীয় ইনিংস শুরু করে ফেললেন নতুন ধাঁচের ফুটবল দিয়ে। এ-লিগের রয়-ডেভিড এ-ক্লাস গোল বৃষ্টিমগ্ন গ্যালারি মাতিয়ে কলকাতার মন জয় করলেন। ডেভিড উইলিয়ামস গোলকিপারকে নাটমেগ করে দুটো গোল করলে তার পার্টনার-ইন-ক্রাইম রয় কৃষ্ণ ক্লিনিকাল ফিনিশ করে একটি গোল করলেন।

প্রথমার্ধে তিন গোলের ব্যবধান করে থাকলে দ্বিতীয়ার্ধের শেষ সময়ে প্রবীরের দুটি ঠিকানা লেখা ক্রস থেকে দুটি গোল করেন সিজনের সেরা রিটেন এডুয়ার্ডো গার্সিয়া। তবে ম্যাচের সেরা হয়েছেন ডেভিড উইলিয়ামস। সব মিলিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে এটিকের এই জয় বেশ উপভোগ্য, তা বলাই যায়।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...