Friday, March 27, 2026

চলন্ত ট্রেনের উপর আচমকা ভেঙে পড়ল আস্ত ক্রেন, পরের ঘটনা ধারণার বাইরে

Date:

Share post:

কালীপুজোর আগেই এই শহরে দুর্ঘটনা। চলন্ত ট্রেনের উপর আচমকা ভেঙে পড়ল একটি আস্ত ক্রেন। যার জেরে গুরুতর আহত হলেন দুই ট্রেন যাত্রী। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে খিদিরপুরে। যার জেরে ভেঙে যায় বিদ্যুৎ সাপ্লাইয়ের পোস্ট। পুলিশ সূত্রে খবর, ট্রেনটি হাবড়ার দিকে যাচ্ছিল। তখনই আচমকা তার উপরে ভেঙে পড়ে ক্রেন। সামরিকভাবে বন্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপিএফ। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। জানা গিয়েছে, ওই ক্রেনটি কলকাতা পোর্ট ট্রাস্টের। লাইনের পাশে কাজ চলছিল বলে সেখানে রাখা ছিল।

যদিও ঠিক কী কারণে ক্রেন ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...