Friday, March 27, 2026

কালীপুজোর মাধ্যমে ফুটবল আবেগে বাঙালিকে ভাসালো তরুণ সংঘ: শমিত রায়

Date:

Share post:

কালীপুজোয় শতবর্ষে ইস্টবেঙ্গল। কলকাতার বুকে কয়েকশো কালীপুজোয় এবার নজর টানছে এই বিশেষ ধরনের থিম। একটু অন্য স্বাদের, অন্য আবেগের, সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবলের। হ্যাঁ, উত্তর কলকাতার মানিকতলার রামমোহন রায় রোড তরুণ সংঘ-এর কালীপুজোয় এমনই ভাবনা উদ্যোক্তাদের। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই এলাকাটি মোহনবাগান অধ্যুষিত বলেই পরিচিত। ফলে সেখানে এমন ভাবনা সত্যি ব্যতিক্রমী। এই ভাবনার মাধ্যমে যেমন বাঙালির ফুটবল আবেগকে তুলে ধরেছেন তরুণ সংঘের কর্মকর্তারা, একইভাবে শতবর্ষের আলোয় আলোকিত ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাব ও তাদের ফুটবল ইতিহাসকেও কুর্নিশ জানানো হয়েছে শ্যামা মায়ের আরাধনার মাধ্যমে।

তরুণ সংঘের উদ্বোধনে এসে যা দেখে আপ্লুত অ্যাডামাস ইউনিভার্সিটির আচার্য তথা রাইস এডুকেশন গ্রুপের কর্ণধার
শমিত রায়। নিজেকে একজন মোহনবাগান সমর্থক হিসেবে পরিচয় দিয়েও তিনি জানালেন, তরুণ সংঘের এমন উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। কালীপুজোয় তাদের এই ভাবনার মাধ্যমে বাঙালির হারিয়ে যাওয়া ফুটবল আবেগকে ফিরিয়ে আনার দারুন একটা প্রচেষ্টা করা হয়েছে। তুলে ধরা হয়েছে বাঙালির ফুটবল ইতিহাস। যা আগামী দিনে বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

শমিতবাবু জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে। কারণ, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয়। যা পড়ুয়াদের মেধা বৃদ্ধিতে সাহায্য করে। এবং তিনি নিজেও খেলাধুলার সঙ্গে যুক্ত।

কাজের সুবাদে তাঁকে বিভিন্ন সময় বিদেশে যেতে হয়। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখনই কোনও বাঙালির সঙ্গে দেখা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তখন তার মধ্যে একটা আলোচনা কিন্তু উঠেই আসে। তা হলো ইস্টবেঙ্গল-মোহনবাগান, এমনটাই জানালেন শমিত রায়।

সুতরাং, ইস্টবেঙ্গল-মোহনবাগান ছাড়া শুধু বাংলা নয়, ভারতীয় ফুটবলকে ভাবাই যায় না। আর কালীপুজোর মাধ্যমে বাঙালির সেই ফুটবল আবেগ ও ইতিহাসকে তুলে ধরায় খুশি শমিত রায়।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-বৃষ্টিস্নাত যুবভারতীতে দুরন্ত জয় এটিকের

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...