Friday, March 27, 2026

ওয়ার্নার একাই একশো, লঙ্কা বধ অস্ট্রেলিয়ার

Date:

Share post:

2018 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের জার্সি গায়ে শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। তারপর বল বিকৃতি কাণ্ডের জেরে এক বছর নির্বাসনে থাকেন তিনি। বিশ্বকাপে নির্বাসন কাটিয়ে ফিরে এলেও এই প্রথম নির্বাসন শেষে জাতীয় দলের জার্সিতে টি-20 ম্যাচ খেললেন ওয়ার্নার। আর ফিরে এসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং ঝড় তোলেন অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি ব্যাটসম্যান। কিন্তু টার্গেট তো দূরের কথা ওয়ার্নারের রান তুলতেই পারল না লঙ্কা বাহিনি। ফলে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-20 ম্যাচে অ্যাডিলেডে দুরন্ত জয় পেল অস্ট্রেলিয়া।

আগামী বছর টি-20 বিশ্বকাপ। তাই সে কথা মাথায় রেখেই স্মিথ ও ওয়ার্নারকে ফিরিয়ে এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এদিন স্মিথকে ব্যাট হাতে নামতে হয়নি। লাসিথ মালিঙ্গাদের নাজেহাল করতে অ্যাডিলেডের বাইশ গজে এদিন একাই একশো ছিলেন ওয়ার্নার। দশটি 4 ও 4টি 6-এর মাধ্যমে তিনি 100 করেন।

সব মিলিয়ে নির্ধারিত কুড়ি ওভারে 233 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে 99 রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। তাই জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজের বাকি ম্যাচগুলিতে এখন কী হয়, এখন সেটাই দেখার।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...