Friday, March 27, 2026

মন কি বাত’-এ মোদির মুখে অযোধ্যা মামলা

Date:

Share post:

‘মন কি বাত’ অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রেই জন সচেতনতার বার্তা দেন প্রধানমন্ত্রী। বিতর্কিত বিষয় বড় একটা আসে না। দিওয়ালির সকালেও ‘মন কি বাত’-এ মেয়েদের এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। কিন্তু পাশাপাশি, এদিন অযোধ্যা মামলা নিয়েও মন্তব্য করেন নরেন্দ্র মোদি।

সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি টানা ৪০ দিন চলার পর শেষ হয়। রায় ঘোষণা এখন সময়ের অপেক্ষা। ১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কার্যকাল শেষ হওয়ার আগেই অযোধ্যা মামলার রায় বেরতে পারে বলে মনে করছেন অনেকে। এই প্রসঙ্গে রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে মামলার রায়ের বিষয়ে দেশবাসীকে সংযত থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০১০-এ এই মামলা রায় বেরনোর আগে উস্কানিমূলক মন্তব্য করে হিংসা ছড়ানোর চেষ্টা চালান অনেকে। কিন্তু দেশবাসীর সংযত আচরণ ও প্রশাসনিক সতর্কতার কারণে সম্প্রীতি বজায় ছিল। সেই উদাহরণ দিয়ে এবার রায় যাই হোক, শান্তি বজায় রাখতে সংযত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন – তিন মাসে এক হাজার বই পড়েছেন রাজ্যপাল! খোরাক হতেই ভুল স্বীকার

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...