Sunday, March 22, 2026

অন্য ধারার ভাইফোঁটা

Date:

Share post:

দীপাবলির পরেই ভাইফোঁটার আনন্দে মাতে বাংলা। দ্বিতীয়াতেই প্রধানত ভাইয়ের কপালে ফোঁটা দেন বোনেরা। কিন্তু অনেক জায়গায় প্রতিপদে ফোঁটার প্রচলনও আছে। সেই রীতি মেনে সোমবারই এই অনুষ্ঠান হয়। তবে, বাঁধা ধরা নিয়মের বাইরে থেকেও উৎসবে সামিল হন অনেকেই। আর তাঁদের নিয়েই সোমবার ভাইফোঁটার আয়োজন করে ‘সংবেদন’। শোভাবাজার মেট্রো স্টেশনের কাছেই এই আয়োজন করা হয়।

রুপান্তরকামী ও যৌনকর্মী বোনেরা ফোঁটা দেন শতাধিক বিশেষভাবে সক্ষম ভাইদের। অনেকের চোখে দৃষ্টি না থাকলেও, অনুভূতি দিয়েই এই আনন্দের মুহূর্ত উপভোগ করেন। প্রান্তিক বলে যাঁদের ঠেলে দূরে সরিয়ে রাখে তথাকথিত সমাজ তাঁদেরকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে ‘সংবেদন’। এর আগেও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কুমারী পুজো করেছিল তারা। এবার এই ভাইফোঁটার অনুষ্ঠান সামাজিক বঞ্চনা ও অবজ্ঞার বিরুদ্ধে এই দৃষ্টান্ত বলে জানান উদ্যোক্তরা।

আরও পড়ুন – রাত পোহালেই ভাইফোঁটা, শহরের মিষ্টির দোকানগুলিতে চাহিদা তুঙ্গে ‘স্পেশাল সেভেন’, ‘মধুপর্ণার’

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...