Saturday, June 13, 2026

উত্তর-দক্ষিণের বেড়া ভেঙে ববি এখন আক্ষরিক কলকাতার মেয়র

Date:

Share post:

চিরাচরিত ধ্যানধারণাকে নস্যাৎ করে ফিরহাদ হাকিম আক্ষরিক অর্থেই এখন কলকাতার মেয়র তথা মহানাগরিক। কলকাতার মেয়র মানেই দক্ষিণের জনপ্রতিনিধি, এটা কার্যত সতঃসিদ্ধ হলেও সেই ব্যারিকেড ভেঙে দিয়ে ফিরহাদ ওরফে ববি এখন দক্ষিণ-উত্তরের বিবাদের উর্ধে ১৪৪ ওয়ার্ডেরই মেয়র। এই সেদিন শোভন চট্টোপাধ্যায় যখন মেয়র, তখন অনেকেরই অভিযোগ ছিল, মেয়র উত্তরে তেমন নজর দেন না, অনুষ্ঠানে আসেনও কম। কিন্তু ফিরহাদ হাকিম সেই অপবাদ ভেঙে দিয়েছেন। তিনি দুই কলকাতাকে সমানভাবে শুধু গুরুত্ব দিচ্ছেন তাই নয়। ডাক এলেই অনুষ্ঠানে যাচ্ছেন, উত্তরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করছেন, দ্রুত সমাধানের চেষ্টা করছেন, যেভাবে তাঁর চারণভূমি দক্ষিণে করে থাকেন। আর মেয়রের এই উদ্যোগে সবচেয়ে চাঙ্গা উত্তরের কাউন্সিলররা। তাঁরা দেখছেন আগের চাইতে কাজ হচ্ছে দ্রুত, মানুষও পরিষেবা পাচ্ছেন। দুই মন্ত্রী সাধন পান্ডে বা শশী পাঁজাও মেয়রের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। একদিকে যেমন উত্তরের সাংসদ তথা বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মেয়রের ভূমিকাকে সদর্থক ভঙ্গিতে দেখছেন, তেমনি দক্ষিণের সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় বলছেন, এটাই চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র আর আমরা সেই চেষ্টাই করছি। মানুষ বলবেন শেষ কথা।

বছর গড়ালেই ২১শে পুরসভার ভোট। সে দিকে লক্ষ্য রাখলে বলতেই হয়, আগের পুর নেতৃত্বের সব খামতি মুছতে ফিরহাদ বদ্ধপরিকর। মানুষও সাড়া দিচ্ছেন। বিরোধী মহলেও গুঞ্জন, নতুন মেয়র একটা কাজের পরিবেশ তৈরি করেছেন। এটার ফয়দা নিশ্চিতভাবে পাবে তৃণমূল। গেরুয়া শিবিরে চিন্তার ভাঁজ।

আরও পড়ুন – অনলাইনে মোবাইল কিনতে গিয়ে প্রতারণার শিকার বিজেপি সাংসদ খগেন মুর্মু

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...