Saturday, June 13, 2026

দীপাবলিতে দূষণে উতরে মহানগর, রাজধানী ‘ভেরি পুওর’

Date:

Share post:

আলোর রোশনাইয়ের মধ্যেই প্রতিবারই দীপাবলিতে থাকে দূষণের রক্তচক্ষু। তবে, এবছর পরীক্ষায় এখনও পর্যন্ত উতরে গিয়েছে কলকাতা। কিন্তু সতর্কতা সত্ত্বেও দূষণ ছাড়িয়েছে দিল্লিতে।

দীপাবলির রাতে পেরিয়ে সোমবার শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০০ ছাড়ায়নি। এটা যথেষ্ট আশা ব্যাঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই ছবি মুম্বইয়েরও। সেখানেও একিউআই ২০০-র নীচে। তবে, খারাপ মার্কশিট দেশের রাজধানীর। দিওয়ালির পরের দিন সকালে দিল্লি ও নয়ডার গড় একিউআই ৩০৬ ও ৩৫৬, যা দূষণের মাত্রার নিরিখে খুব খারাপ বা ‘ভেরি পুওর’। গুরুগ্রামেরও গড় একিউআই ২৭০, সেটাও খারাপ বলেই ধরা হয়।

আরও পড়ুন – উত্তর-দক্ষিণের বেড়া ভেঙে ববি এখন আক্ষরিক কলকাতার মেয়র

গত বছরের অভিজ্ঞতা থেকে এবার কলকাতায় উৎসবের আগে থেকেই দূষণের বিরুদ্ধে লাগাতার প্রচার চালায় কলকাতা পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শব্দবাজির দাপট রুখতে দীপাবলির আগে থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় নাকা চেকিং ও তল্লাশি চালায় পুলিশ। প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। এ ছাড়াও, শব্দবিধি ভাঙলে জেল বা জরিমানার মতো পদক্ষেপও প্রভাব ফেলেছে বলে মত প্রশাসনের। ফলে, দীপাবলির রাতে মহানগর ছিল তুলনামূলকভাবে ‘শান্ত’।

আরও পড়ুন – কালীপুজোর রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে শহরে ১১৯০ জন ধৃত

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...