Saturday, March 21, 2026

মৃত্যুশয্যায় নওয়াজ শরিফ!

Date:

Share post:

মৃত্যুশয্যায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ট্যুইট করে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ খবর দিয়ে বলেছেন, জীবন-মৃত্যুর মাঝখানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁর অবস্থার অবনতি ঘটছে। চিকিৎসার জন্যেই শরিফকে জামিন দিয়েছে লাহোর ও ইসলামাবাদ হাই কোর্ট। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী হয়েছে নওয়াজ শরিফের? তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রক্তের প্লেটলেট একসময় দু’হাজারে নেমে আসে। পরে সামান্য বাড়ে। অ্যাঞ্জাইনারের ব্যথা বাড়ে। কিডনির অবস্থাও খুব খারাপ। রয়েছে সুগার আর উচ্চ রক্তচাপও। চিকিৎসা চললেও সেভাবে সাড়া দিচ্ছেন না শরিফ।

৬৯ বছরের শরিফকে আজীবন জেলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, ২০১৭ সালে। যদিও শরিফ ও তাঁর মেয়ে গ্রেফতার হওয়ার পরেও সাফ বলেছেন, সেনাবাহিনী আর নয়া সরকার হাত মিলিয়ে বিরোধী নেতাদের জেলবন্দি করছে। ভবিষ্যতে জবাব পাবে।

Related articles

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয়...

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...