Thursday, June 11, 2026

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

Date:

Share post:

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social Media) ভাইরাল হতেই বিশেষ সম্মান দিলেন রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) ও বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। হায়দরাবাদের (Hyderabad) নিজেদের বাড়িতে তাকে ও তার পরিবারকে আমন্ত্রণ জানিয়ে পছন্দের খাবার খাওয়ান। এই দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

২৬ ফেব্রুয়ারি উদয়পুর প্যালেসে সাড়ম্বরে বিয়ে সেরেছেন বিজয় ও রশ্মিকা। কিন্তু সেখানে সে নিমন্ত্রিত ছিল না। তাতেই অভিমান হয় খুদের। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিও-তে সেই বালিকাকে বলতে শোনা যায়, আমায় ডাকোনি, আমি কি ভক্ত না! সেটি দেখেই তাকে নিমন্ত্রণ জানান, তারকা দম্পতি।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ছোট্ট মেয়েটি তার পরিবারের সঙ্গে তারকা জুটির হায়দরাবাদের বাড়িতে পৌঁছেছে। সেখানে বিজয় স্নেহভরে তাকে কোলে তুলে নেন। রশ্মিকা থালা ভর্তি লাড্ডু (Laddu) সাজিয়ে দেয় খুদে ভক্তের জন্য। শুধু তাই নয়, বিজয়ও তার থালায় পোলাও দিচ্ছেন। তারপরেই ছোট্ট মেয়েটি হাসিমুখে প্রশ্ন করে, “আমরাও তো বন্ধু, তাই না?” তার এই কথা শুনে হেসে ফেলেন রশ্মিকা ও বিজয়।

এই বিশেষ মুহূর্তের ভিডিওটি ওই খুদের প্রোফাইল থেকে শেয়ার করে লেখা হয়েছে, বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) বাড়িতে তাঁর সঙ্গে দেখা করা তার এবং তার পরিবারের কাছে সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। তারা পৌঁছাতেই আন্তরিকতার সঙ্গে তাদের স্বাগত জানান বিজয়-রশ্মিকা যা তাদের মুগ্ধ করেছে। খুদে অতিথির কথায়, এই তারকা জুটি তাদের এমনভাবে আপ্যায়ন করেছেন যে, একেবারেই নিজের বাড়ির মতো অনুভূতি পেয়েছে তারা।

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...