Sunday, April 12, 2026

পুরসভার অফিস না মাসাজ পার্লার!

Date:

Share post:

হঠাৎ করে ছবি দেখলে মনে হবে, যেন কোনও মাসাজ পার্লার। কিন্তু না, সেটি হুগলির তৃণমূল ট্রেড ইউনিয়নের কার্যালয়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। আর তাতে দেখা যাচ্ছে, কোন্নগরে তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায় এক পুরকর্মীকে দিয়ে গা, হাত, পা মাসাজ করাচ্ছেন। আর সেটাও পুরসভার অফিসের ভিতরে। এই নেতা আবার পুরসভার প্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী। পুরকর্মীদের অভিযোগ, বহুদিন ধরে এভাবে মাসাজ করাচ্ছেন অলোক। এমনকী, না করলে চেয়ারম্যানকে বলে অন্য বিভাগে বদলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শুধু মাসাজই নয়, সময়মতো চাও এনে দিতে হয় তাঁকে।
ঘটনাটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন পুরসভার কাউন্সিলর অসিত চক্রবর্তী। বিষয়টি নেতৃত্বকে জানাবেন বলেও জানিয়েছে তিনি।

তবে, ঘটনাটি মেনে নিলেও অলোক মুখোপাধ্যায়ের দাবি, তাঁর পিঠে ব্যথা হওয়াতেই ওই কর্মী তাঁকে মাসাজ করে দিচ্ছিলেন। বরিষ্ঠ ওই কর্মী তাঁর পূর্ব পরিচিত ও অ্যাথলিট। সেই কারণে তিনি নিজেই অলোকের ব্যাথা উপশম করতে চেয়েছিলেন। তবে, ঘটনায় কারও মানসিক আঘাত লাগলে তিনি ক্ষমা প্রার্থী বলেও জানান অলোক মুখোপাধ্যায়।

আরও পড়ুন-রাতে হুমকি, সকালে রেললাইনে নিথর দেহ- চাঞ্চল্য নিমতায়

 

Related articles

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...