Site Logo

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

EBBS Desk·
আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে নৈশালোকে ঘণ্টা দুয়েকের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিলেন সূর্যকুমার যাদবরা।

Sponsored

Sranchi In Article

যদিও ভারতীয়(India) দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন হার্দিক ,সঞ্জু।  রিঙ্কু  শহরে আসবেন রাতের দিকে। ফলে তিনিও ছিলেন না। ইডেনে এসে পিচ পরিদর্শন করেন গম্ভীর, এরপর পিচ ঢেকে দেওয়া হয়। তাছাড়াও ইডেনে ঢুকেই  ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়েকে বিশেষ উপহার দিলেন হেডকোচ গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপ জার্সি উপহার দিয়েছেন গৌতি। তবে পিচ দেখে তারা খুশি বলে জানিয়েছেন গম্ভীরের সহকারী।

Sponsored

Merlin In Article

কুলদীপ ও সুন্দর আলাদা করে বোলিং করেন। দীর্ঘ সময় ধরে ব্যাটিং করলেন অভিষেক , কিন্তু বেশ কয়েকবার নেট বোলারদের বলেই আউট হলেন। অন্যদিকে ঈশান আগুনে মেজাজে ছিলেন নেটে, পর পর বড় শট খেলে গেলেন।অনুশীলন শেষে ইডেনের ফেন্সিংয়ের সামনে খুদে ভক্তদের অটোগ্রাফ দিলেন।বুমরাহ থেকে বরুণ প্রত্যেকেই নিজেদের ঝালিয়ে নিলেন। ভারতীয় দলের অনুশীলনের সময় মাঠে ছিলেন সৌরভ।

Sponsored

Shyam Sundar In Article

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, ওয়েস্ট ইন্ডিজ ভালো দল এটা আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ দলে অনেক ভালো প্লেয়ার আছে। ,চেন্নাইয়ে কম্বিনেশন বদল হয়েছে।  সঞ্জু ভালো নক করেছে।সঞ্জু বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকা পালন করে। দারুণ ছন্দে আছে।তিলক যে পাঁচে বা ছয়ে নামবেই, এমন কোনও সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখিনি।”

Sponsored

Camelia In Article

তবে তিলক বর্মা যে তিন নম্বরে ব্যাটিং করবেন না, সে কথাও জানিয়েছেন দুশখাতে।  দল ভালো ভাবে প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর আমরা অনেক গুলো জায়গায় উন্নতি করেছি। সাজঘরে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের বোলিং ইউনিটের সামনে চ্যালেঞ্জ থাকবে দু দলকে উইকেট নেওয়ার ক্ষেত্রে জোর দিতে হবে।

Sponsored

Techno India In Article

প্রতিপক্ষ দলকে সমীহ করা ছাড়া উপায় নেই ভারতের। গম্ভীরের সহকারীর মতে,  আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে তৈরি,  যে কোনও বোলিংয়ের বিরুদ্ধে খেলতে তৈরি।     ওয়েস্ট ইন্ডিজের টি২০ দল খুব ভালো বিশ্বে যে কোনও দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।

Sponsored

Probe In Article

ইডেনে স্পোর্টিং উইকেটই হবে।যার ফলে ব্যাটার বোলার উভয়েই সাহায্য পাবেন। তবে শিশির এই ম্যাচে ফ্যাক্টর হবে।ভারতীয় দলের সহকারী কোচের মতে, “পিচ দেখে ভালই মনে হচ্ছে। অনেক রান উঠতে পারে। তাই বল হাতেই আসল চ্যালেঞ্জ রয়েছে আমাদের সামনে। আশা করি ব্যাট হাতেও সাহসী খেলতে পারব এবং গোটা ইনিংস জুড়ে ভাল স্ট্রাইক রেট রাখতে পারব।”

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →