Thursday, March 26, 2026

জুয়ায় হেরেই আক্রমণ, জেরায় স্বীকার গাড়িচালকের

Date:

Share post:

বেতন নয়, টাকার টানেই চিকিৎসক ও তাঁর স্ত্রীর উপর আক্রমণ করেন বলে জেরায় জানালেন গাড়ির চালক তপন দাস। জুয়ার নেশা ছিল তপনের। লক্ষ, লক্ষ টাকা জুয়ায় হারার পরে, বর্ধমান শহরের খাসবাগানে চিকিৎসক সুব্রত নাগ ও তাঁর স্ত্রী মৌসুমীর কাছে অগ্রিম বেতন দাবি করেন তপন। কিন্তু মাস শেষ না হওয়ায়, তা দিতে অস্বীকার করেন প্রৌঢ় দম্পতি। শুরু হয় বচসা। তারপর বেধম মারধর। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌসুমীর। মালিকিনের।

জেরায় খুনের কথা তপন দাস স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। এদিকে, সুব্রত নাগকে বুধবার, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁর অভিযোগ, পুজোর আগেও জুয়ায় হেরে টাকা চাইতে এসেছিলেন তপন। না দিলে খুনের হুমকিও দেন। সেই কথা সুব্রত নাগ পুলিশকে জানিয়ে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার, তপনকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে জল আরও ঘোলা হওয়ার আশায় কংগ্রেস

 

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোজি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...