Sunday, March 22, 2026

ত্রিপুরায় ফের নিগৃহীত অসুস্থ বাদল চৌধুরী

Date:

Share post:

ফের সিপিআইএম নেতা ও ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে নিগ্রহের অভিযোগ উঠল বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে।

সম্প্রতি কয়েকটি অভিযোগে বাদল চৌধুরীকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। সেই অভিযোগগুলির বিরুদ্ধেই আগরতলা হাইকোর্টে জামিনের আবেদনের করেন তিনি। তারই শুনানি চলছিল। এই অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়ায় আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় বাদল চৌধুরীকে।

আরও পড়ুন –এনআরএস-কাণ্ডে চার্জশিট জমা, নাম দুই নার্সিং ছাত্রীর

অভিযোগ, বুধবার, আদালতে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসাধীন বাদল চৌধুরীকে হাসপাতালের পিছনের দরজা দিয়ে টেনে হিঁচড়ে পশ্চিম থানায় নিয়ে যায় পুলিশ। মারের চোটে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ বাদলের পরিবারের। ফের তাঁকে জিবি হাসপাতালের ক্যাজুয়ালেটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির অবণতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

এই নিগ্রহের অভিযোগে আগরতলায় ধিক্কার মিছিল করে সিপিআইএম। মিছিলে পা মেলান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। তবে, বুধবারের শুনানিতে রায় শোনায়নি আদালত।

আরও পড়ুন –সুব্রতর জোট কটাক্ষ, একসঙ্গে মরলে যন্ত্রণা কম! পাল্টা বিমান

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...