Friday, June 26, 2026

দূষণে ভরা অরুণ জেটলি স্টেডিয়ামেই প্রাকটিস সারল বাংলাদেশ

Date:

Share post:

রবিবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচ দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। যদিও দিল্লির অতাধিক বায়ু দূষণের জেরে ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চিয়তা ছিল। কারণ, ক্রিকেটার গৌতম গম্ভীর সহ ক্রিকেটমহলের একাংশ এবং পরিবেশ বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়েছিলেন যে, ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। কিন্তু বৃহস্পতিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ রাজধানীতেই হবে। সেই মতো আজ, বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটারদের প্র্যাকটিস করতে দেখা গিয়েছে।

তবে এদিন বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসকে মুখে মাস্ক পড়ে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। এছাড়া অন্যান্য ক্রিকেটাররাও প্র্যাকটিসে মশগুল ঠিকই, কিন্তু দেখা যায় যে, মাঠ দূষণের জেরে পুরো ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে। তবুও তার মধ্যে কোহলি বধ করার জন্য চুটিয়ে প্র্যাকটিস করেন লিটনরা। যদিও কোহলিদের এদিন প্র্যাকটিস করতে দেখা যায়নি।

আরও পড়ুন – দূষণে ভরপুর দিল্লিতেই প্রথম টি-২০ খেলবে ভারত-বাংলাদেশ

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...