Wednesday, June 17, 2026

দুর্নীতি ঠেকাতে সরকারের নয়া দাওয়াই

Date:

Share post:

সরকারের অধীন বিভিন্ন উন্নয়ন পর্ষদগুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে এবার ঢেলে সাজছে পদ্ধতি। এবার থেকে সব উন্নয়ন পর্ষদগুলিতে মিউনিসিপল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালনা ও নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি না থাকার কারণে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

নবান্ন সূত্রে খবর, নির্ধারিত পদের সংখ্যা খতিয়ে দেখে সেগুলির বিন্যাস থেকে শুরু করে যোগ্যতার মান নির্ণয়, নিয়োগ পর্যন্ত যাবতীয় দায়িত্ব পালন করবে মিউনিসিপাল সার্ভিস কমিশন। গ্রুপ ডি নিয়োগ এর জন্য আলাদা নিয়োগ পর্ষদ থাকায় একমাত্র গ্রুপ-ডি ছাড়া সমস্ত বিভাগের কর্মী নিয়োগের দায়িত্ব তাদের হাতে থাকছে।
বর্তমান রাজ্য সরকারের আমলে বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠীর উন্নয়নে প্রচুর সংখ্যক উন্নয়ন পর্ষদ গঠন হয়েছে। তবে সেগুলি পরিচালনা ও নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি না থাকার কারণে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের মোকাবিলা করতেই এবার কর্মী নিয়োগের ভার মিউনিসিপাল সার্ভিস কমিশনের মত সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...