Tuesday, April 14, 2026

স্ক্যানারের তলায় ম্যাডি ও স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

Share post:

কীভাবে মাত্র ৬বছরের অভিজ্ঞতা সম্পন্ন সংস্থার তরফে ইউরোপিয় পার্লামেন্টের ৩০ জন সদস্যকে ভারতে আসার আমন্ত্রণপত্র পাঠানো হল? এই নিয়েই এখন প্রশ্ন তুঙ্গে। স্ক্যানারের তলায় ম্যাডি শর্মা ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেন্স ইকনমিক অ্যান্ড সোশ্যাল থিঙ্কট্যাঙ্ক’ বা ‘WESTT’। ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বরে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি নথিভুক্ত করানো হয়। ভারতীয় বংশোদ্ভূত ম্যাডি, ওরফে মধু শর্মাই এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। যদিও, তিনি নিজের পরিচয় দেন ‘আন্তর্জাতিক বিজনেস ব্রোকার’ হিসেবে। সংস্থার দাবি, বিশ্বের ১৪টি দেশে তাদের কর্মকাণ্ড ছড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এত বিস্তৃত নেটওয়ার্ক সামলানোর মতো আর্থিক সঙ্গতি এই সংস্থার আছে কি? সূত্র অনুযায়ী, সংস্থার মোট কর্মী সংখ্যা মাত্র পাঁচ। তাঁদের মধ্যে পূর্ণ সময়ের কর্মী মাত্র একজন। তাহলে এত কাজ সামলান কে?

অথচ এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফেই ইউরোপীয় পার্লামেন্টের প্রায় ৩০ জন সদস্যকে ভারতে আসার আমন্ত্রণপত্র পাঠানো হয়। এমনকী, সূত্রের খবর ভারতে পৌঁছলে প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠকের ব্যবস্থা হবে বলেও আমন্ত্রণপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনদিনের সফরে পার্লামেন্টের সদস্যদের কাশ্মীরে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন – “ওনার চলে যাওয়া বড় ক্ষতি”, গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যপালের

স্বেচ্ছাসেবী সংস্থার নথিভুক্ত নটিংহ্যামের ঠিকানায় গিয়েও কাউকে পাননি সংবাদ সংস্থার প্রতিনিধিরা। এমনকী, দিল্লির সফদরজং এনক্লেভে এই সংস্থার কার্যালয়েরও যোগাযোগ করার চেষ্টা করাও কারউকে পাওয়া যায়নি বলে খবর।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফর তারা সংগঠিত করছে না। যদিও আগত সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্য বাছাই ও তাঁদের আমন্ত্রণ জানানোর শর্ত নিয়ে গোড়া থেকেই অস্বস্তি দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কেন্দ্র ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়ন সূত্রে খবর, এই দলের ২৩ জন সদস্যেই দক্ষিণপন্থী দলের প্রতিনিধি। এই অসঙ্গতিপূর্ণ পরিস্থিতিতে কী ভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই ধরনের সফরের ব্যবস্থা করা হল, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন – ঘুরপথে লোকসান, বন্ধ ২৩০ নম্বর রুটের বাস

Related articles

IPL:’টাইগার জিন্টা হ্যায়’! প্রীতির দলের জয়ে চর্চায় সলমনের পোস্ট ঘিরে জোর চর্চা

ঠিক এক যুগ আগের কথা। সালটা ২০১৪। সোশ্যাল মিডিয়ায় করেই সলমন খান (Salman Khan) প্রশ্ন ছুঁড়েছিলেন, "জিন্টার টিম...

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...