Wednesday, June 17, 2026

স্কুল সার্ভিসে উঠে গেল মৌখিক পরীক্ষা, সঙ্গে আরও পরিবর্তন

Date:

Share post:

বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত। স্কুল সার্ভিস কমিশনের মৌখিক পরীক্ষা উঠে গেল। পরীক্ষা ব্যবস্থার সরলীকরণ এবং স্বচ্ছ্বতা আনতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে এবার থেকে শুধু লিখিত পরীক্ষার মাধ্যমেই। মৌখিক এবং কাউন্সেলিং প্রথা উঠে যাচ্ছে। ফলে নিয়োগের যে দীর্ঘ পর্ব, তা দ্রুত ও সহজ হবে।

স্কুল সার্ভিসে নিয়োগ নিয়ে পরীক্ষার্থীদের বিস্তর গণ্ডগোল। র‍্যাঙ্কিং নিয়ে নানা অভিযোগ। নবম-দশম শ্রেণির ইতিহাসের শিক্ষক-শিক্ষিকা নিয়োগে সবচেয়ে বেশি অভিযোগ। এ ব্যাপারে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন জানান, স্কুল সার্ভিসের পরীক্ষায় আরও কিছু নিয়ম যুক্ত হয়েছে।
১. যাঁদের ডিএড থাকবে তাঁরা প্রাইমারি ও আপার প্রাইমারিতে বসতে পারবেন। আর যাদের বিএড ডিগ্রি থাকবে তাঁরা প্রাইমারি, আপার প্রাইমারি ও নবম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে পারবেন।
২. পরীক্ষা হবে নতুন সিলেবাসে
৩. পরীক্ষার্থীরা যদি কোয়ালিফাইং নম্বর পেয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে তাঁরা সার্টিফিকেট পাবেন। সেক্ষেত্রে তাঁদের সেই বিভাগে (প্রাইমারি, আপার প্রাইমারি ও নবম-দ্বাদশ) চাকরি পাওয়ার জন্য আর পরীক্ষা দিতে হবে না। যে নম্বর তাঁরা পাবেন, চাকরি পাওয়ার তালিকায় সেই নম্বর পর্যন্ত নামলেই তাঁরা চাকরি পাবেন। নইলে তাঁদের পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...