Saturday, April 18, 2026

আজ দুপুরেই রাজ্যপালের কাছে যাচ্ছেন শিবসেনার প্রতিনিধিরা

Date:

Share post:

মহারাষ্ট্রে মহাজট অব্যাহত। ক্ষমতার আধাআধি ভাগ না পেলে বিজেপিকে সমর্থন দিতে রাজি নয় শিবসেনা। এরমধ্যেই বিজেপির রক্তচাপ বাড়িয়ে আজ আলাদাভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে শিবসেনার 5 সদস্যের প্রতিনিধিদল। ইতিমধ্যেই শিবসেনার পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিধায়ক একনাথ শিন্ডে। তাঁর নাম প্রস্তাব করেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের পুত্র বিধায়ক আদিত্য ঠাকরে। আজ দুপুর সাড়ে তিনটেয় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করবেন শিবসেনার পাঁচ প্রতিনিধি। জল্পনা চলছে, সরকার গড়ার দাবি জানাতে পারেন তাঁরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিন্ডে। যাবেন আদিত্যও। প্রশ্ন হল, কোন সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্রে সরকার গড়ার সাহস দেখাবে শিবসেনা?

আরও পড়ুন – রাজ্য নয়, আজ থেকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ

Related articles

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...