Wednesday, June 17, 2026

কী কাণ্ড! ডাকাতির পিছনে ইউটিউব প্রশিক্ষণ

Date:

Share post:

এতদিন আমরা দেখেছি ইউটিউব দেখে অনেকেই অনেক কিছু শিখেছে। যেমন রান্না করা, সাজগোজ, সুন্দর সুন্দর কেক বানানো বা বিভিন্ন ধরনের হাতের কাজ। এগুলো ছাড়াও যে ডাকাতির পদ্ধতিও ইউটিউবে শেখানো হয় তা এই ঘটনা না দেখলে হয়ত জানতে পারতাম না। ইউটিউবে ভিডিও দেখে শিখে বহু বাড়িতে ডাকাতি করেছেন এক প্রেমিক-প্রেমিকা। অবশেষে একটা ছোট ভুলের কারণে পুলিশের হাতে ধরা পড়ে গেলেন তাঁরা। মহারাষ্ট্রের নাগপুরের হাজিয়াপাহাড়ের বাসিন্দা ২৯ বছরের শৈলেশ বসন্ত ডাম্বড়ে ও তাঁর প্রেমিকা গৌরি গোমাডে। গৌরি চিত্রকলা কলেজের পড়ুয়া। দুজনেই কয়েকমাস ধরে শুরু করেছিলেন ডাকাতি।

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের গোড়েওয়ারা এলাকায় একটা বিলাসবহুল বাংলোতে লিভ-ইন করতেন শৈলেশ ও তাঁর প্রেমিকা গৌরি। সেখানেই ইউটিউবে ডাকাতি করার ভিডিও দেখে শেখেন তাঁরা। কীভাবে গ্রিল ভাঙতে হয়, তালা খুলতে হয়, বাড়িতে কেউ থাকলে ঘুমপাড়ানি স্প্রে করার পদ্ধতি, গ্যাস কাটার কীভাবে ব্যবহার করতে হয়, প্রায় সবটাই শিখে নেন ইউটিউব দেখেই। এরপরই একের পর এক ডাকাতি করেন তাঁরা। পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এপ্রিল মাসে মানকাপুর এলাকায় একটি বাড়ি থেকে ২ লক্ষ টাকা ডাকাতি করেন। আরও বেশ কয়েকটি বাড়িতেও ডাকাতি করেছিলেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু একটা ডাকাতি করার সময় একটি কমলা রঙের গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলেন তাঁরা। ব্যাস, এই গাড়ির সূত্র ধরেই দু’জনের খোঁজ পায় পুলিশ।এরপর আটক করে জেরা করতেই নিজেদের অপরাধের কথা স্বীকার করেন নিজেরা। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাংলো থেকে গ্যাস কাটার, অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য জিনিস উদ্ধার হয়েছে যা নিজেরা ডাকাতির কাজে ব্যবহার করতেন। জেরা করার পর অভিযুক্তরা জানিয়েছে, ইউটিউব দেখে তাঁরা এটিএম ভেঙে চুরি করার পদ্ধতিও শিখে নিয়েছিলেন।

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...