Saturday, March 21, 2026

পুচুর সন্ধানে ২ হাজার টাকা পুরস্কার ঘোষণা

Date:

Share post:

জঙ্গি নেতাদের সন্ধান দিলে ইনামের ব্যবস্থা থাকে। এমনকী, বাড়ির মানুষ হারিয়ে গেলেও, অনেক ক্ষেত্রে খুঁজে দিলে পুরস্কারের আশ্বাস দেওয়া হয়। তবে, পোষ্যের সন্ধানে পুরস্কার? হ্যাঁ, সেটাও হয়। বেড়াল হারিয়েছে। তাও যার তার বেড়াল নয়, খোদ অতিরিক্ত জেলাশাসকের আদরের পুচু। তার সন্ধান চাই-ই চাই। মরিয়া মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক উত্তম অধিকারী পোষ্যর সন্ধান পেতে বিজ্ঞাপন দিয়েছেন। আর তাতেই রয়েছে ২ হাজার টাকার পুরস্কারের ঘোষণা।

কালীপুজোর দিন বাংলো থেকে নিখোঁজ হয়ে যায় উত্তম অধিকারীর আদরের ১ বছর ৬ মাসের বিড়ালটি। তারপর থেকেই হন্যে হয়ে তাকে খুঁজে চলেছেন অরিরিক্ত জেলাশাসক। ‘সন্ধান চাই’ লিখে পোস্টার এবং সোশাল মিডিয়াতে প্রচার করেন তিনি। খুঁজে দিলেই ২ হাজার টাকার পুরস্কার। প্রচুর বয়স যখন ১৫ দিন তখন বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন থেকে তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি। তারপর থেকেই তাকে খুবই আদর যত্ন করতে শুরু করে তাঁর মেয়ে। গত রবিবার কালীপুজোর দিন বাড়িতে এসেছিল একটি মেয়ে বিড়াল। তারপর থেকেই আর পাওয়া যাচ্ছে না পুচুকে। পোষ্য খুঁজতে নগদ দুহাজার টাকা পুরস্কারই ঘোষণা করে দিয়েছেন উত্তম অধিকারীর।

আরও পড়ুন – ৫ শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল ও আর্থিক সাহায্য জাকির হোসেনের

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...