Sunday, April 12, 2026

বাগদাদির মৃত্যুর পর নতুন নেতার নাম ঘোষণা করল আইএস

Date:

Share post:

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবার তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। তার আগে আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে তারা।

আইএসের নতুন প্রধানের নাম আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি। আল জাজিরার খবরে বলা হয়, আইএসের নতুন মুখপাত্র আবু হামজা আল-কুরাইশি আইএসের সংবাদ মাধ্যম শাখা আল-ফুরকানে এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন – এবার সিলভার স্ক্রিনে লালুপ্রসাদ, সঙ্গে রাবড়ি দেবীও

সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন অভিযানেরমুখে বাগদাদি আত্মঘাতী হওয়া সংক্রান্ত কিছু ফুটেজও প্রকাশ করে পেন্টাগন। এরপর থেকে আইএসের নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় জল্পনা।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের নেতৃত্বে এসেছিল বাগদাদি। এরপর থেকে বাগদাদিকে খুঁজছিল মার্কিন বাহিনী। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএস নেতা বাগদাদির নিহত হওয়ার বিষয়টি ঘোষণা করেন। ট্রাম্প বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সুড়ঙ্গে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই সময় সেখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। বাগদাদির সঙ্গে তাঁর তিন ছেলেমেয়ে ছিল। বাগদাদির আত্মঘাতী বিস্ফোরণে তাঁরাও নিহত হন। বিস্ফোরণের পর বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে ফরেন্সিক-সহ আরও কিছু পরীক্ষার মাধ্যমে বাগদাদির নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন – ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে ধনকড়, শুনলেন গানও

Related articles

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...