Saturday, June 27, 2026

দিল্লির দূষণ খেলায় প্রভাব ফেলবে না: রোহিত

Date:

Share post:

দিল্লি দূষণের চাদরে মুড়ে গিয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা রাজধানী। তারই মধ্যে আর মাত্র একদিন পর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। যা নিয়ে ক্রিকেটমহলে দ্বিমত রয়েছে। কিন্তু বিরাটের অনুপস্থিতিতে টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, দূষণের জেরে ম্যাচে কোনও অসুবিধা হবে না।

রোহিত বলেন, ‘শেষবার যখন শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলাম, তখনও আমরা কোনও সমস্যায় পড়িনি। আশা করব, আমাদের ৩ তারিখও কোনও সমস্যা হবে না। আমরা তো আগে থেকেই জানতাম যে, প্রথম ম্যাচ আমরা এখানেই খেলব। তাই কোনও অসুবিধা হওয়ার কথা নয়।’

তবে ম্যাচে কোনও সমস্যা না হলেও প্র্যাকটিসে একটা সমস্যা হতে পারে বলে মত ‘হিটম্যান’-এর। তবে বাংলাদেশ যেমন নিয়মিত অনুশীলন করছে, ভারতের জন্য তা অপশনাল। তাই খুব একটা সমস্যা কোনও ক্ষেত্রেই হবে না বলে জানিয়েছেন রোহিত। এখন সিরিজের প্রথম ম্যাচ কাদের পকেটে যায়, সেটাই দেখার।

আরও পড়ুন – পিঙ্ক ইতিহাস শুরুর দিনেও অবিচ্ছিন্ন শচীন-সৌরভ জুটি

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...