Wednesday, June 17, 2026

স্টেশন চত্বরে অগ্নিদগ্ধ দেহ, চাঞ্চল্য হুগলিতে

Date:

Share post:

অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির স্টেশন চত্বরে। স্টেশন লাগোয়া রেলের পরিত্যক্ত কোয়াটারে থাকতেন লক্ষ্মী কর্মকার নামে ওই ভিক্ষুক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বচসার জেরে রাতেই তাঁকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। চোর সন্দেহেই তাঁকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাজবংশীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পরে ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে অভিযুক্ত সঞ্জয় বর্ধমানে পালিয়ে যায়। সেখান থেকে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে চড়ে পালানোর চেষ্টা করে। সেই সময়ই তাঁকে গ্রেফতার করে বর্ধমান জিআরপি। সঞ্জয়ের মা ও ভাইকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন – দিলীপ গড়েই অস্বস্তিতে গেরুয়া শিবির

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...