Wednesday, June 17, 2026

দিলীপ গড়েই অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

Share post:

রাজ্যের তিন জায়গায় বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ঘুঁটি সাজাচ্ছে শাসক-বিরোধী দুপক্ষই। ইতিমধ্যে প্রার্থী তালিকাও চূড়ান্ত কয়েকটি তৃণমূল ও বামেদের। কিন্তু এর মধ্যেই গেরুয়া শিবিরে চিন্তা বাড়াচ্ছে খড়্গপুর সদর কেন্দ্রটি। খোদ বিজেপির রাজ্য সভাপতির গড় বলে পরিচিতি কেন্দ্রেই বিদ্রোহ ছড়িয়ে বলে অভিযোগ। সূত্রের খবর,‘বিজেপি বাঁচাও’-এর স্লোগান তুলে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন বিজেপিরই প্রদীপ পট্টনায়েক। কারণ, দিলীপ ঘোষের পছন্দের প্রার্থী প্রেমচাঁদকে ঘিরে তীব্র আপত্তি রয়েছে বিজেপি-র অন্দরে।

গত বিধানসভা নির্বাচন থেকেই খড়্গপুরে প্রভাব বাড়াচ্ছিল গেরুয়া শিবির। দীর্ঘদিনের বরিষ্ঠ বিধায়ক জ্ঞান সিং শোহনপালকে হারিয়ে এই কেন্দ্রে থেকেই জয়ী হন দিলীপ ঘোষ। লোকসভা ভোটেও তৃণমূলের বর্ষীয়ান নেতা মানস ভুঁইয়াকে হারিয়ে মেদিনীপুর থেকে জয়লাভ করেন বিজেপি-র রাজ্য সভাপতি।
কিন্তু এবার প্রার্থী নির্বাচন ঘিরেই মনোমালিন্য গেরুয়া শিবিরে। অস্বস্তিতে বেড়ে যাওয়ায় প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি তারা। এখন কীভাবে মুরলিধর সেন স্ট্রিট পরিস্থিতির মোকাবিলা করে সেটাই দেখার।

আরও পড়ুন-কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল : পার্থ

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...