Wednesday, March 25, 2026

সাংসদের পরে অনলাইন শপিং প্রতারণার শিকার মালদার গ্রাহক

Date:

Share post:

অনলাইন শপিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে অনেকেই৷ বাদ যাননি বিজেপি সাংসদ খগেন মুর্মুও। এবার শিকার হলেন মালদার এক গ্রাহক অরুণ অধিকারী। হরিশ্চন্দ্রপুরের হাসপাতাল পাড়ার ওই বাসিন্দা শনিবার মালদার সাইবার ক্রাইম বিভাগে প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, ২৪ অক্টোবর একটি অনলাইন শপিং সাইট থেকে নামী কোম্পানির মোবাইল হেডফোন অর্ডার করেছিলেন। সেই হেডফোনটি ডেলিভারি ডেট ছিল ১ নভেম্বর। কিন্তু ২ নভেম্বর ওই অনলাইন কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করে তিনি জানতে পারেন তাঁর অর্ডারটি বাতিল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর কোম্পানি থেকে ফোন আসে টাকা ফেরত দেওয়ার জন্য। ওটিপি নম্বর চাওয়া হলে, টাকা ফেরতের আশায় ওটিপি নাম্বার দেন অরুণ। নম্বর পেতেই কোম্পানি তাঁর ব্যাঙ্ক থেকে ১লক্ষ টাকা কেটে নেয় বলে অভিযোগ। ব্যাঙ্ক থেকে মেসেজ আসতেই তিনি দিশেহারা হয়ে পড়েন।

অরুণ অধিকারী জানান, কোনওক্রমে দিন মজুরি করে সংসার চালান। পরিশ্রম করে লক্ষাধিক টাকার জমিয়েছিলেন তিনি। অনলাইন অফার দেখে একটি হেডফোনে অর্ডার করেন। অর্ডার করতে প্রতারণার শিকার হন। শনিবার, হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে গেলে আইসি সঞ্জয়কুমার দাস জানান, এটা একটা সাইবার ক্রাইম। তাঁকে মালদার সাইবার ক্রাইম অফিসে অভিযোগ দায়ের করতে বলেন।
অভিযোগ পেতেই মালদার সাইবারক্রাইম শাখা তদন্তে নেমেছে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...