Monday, April 6, 2026

উপনির্বাচনে তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা বিজেপির

Date:

Share post:

আসন্ন তিন আসনের বিধানসভা উপনির্বাচন নিয়ে ফের গরম হচ্ছে রাজ্য রাজনীতি। গুরুত্বপূর্ণ এই তিন আসনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে কংগ্রেস ও বামফ্রন্ট জোটও প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। তবে একটু দেরিতে হলেও প্রার্থী তালিকা ঘোষণা করলো এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করা বিজেপি।

উপনির্বাচনে বিজেপির প্রার্থী খড়গপুর আসনে দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট প্রেমচাঁদ ঝাঁ, করিমপুরে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং কালিয়াগঞ্জে গেরুয়া শিবিরের প্রার্থী কমল চন্দ্র সরকার।

এবার উপনির্বাচনের আসনগুলিতে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে গেরুয়া শিবির। গত লোকসভা নির্বাচনের নিরিখে খড়্গপুর আসনে ৪৪ হাজারের বেশি ভোটে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়েছিল বিজেপি। কালিয়াগঞ্জেও বিজেপি প্রায় ৫৭ হাজার ভোটে এগিয়েছিল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুরে অবশ্য বিজেপির থেকে ১৪ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল। বাম ও কংগ্রেসের ভোট ব্যাপক হারে হ্রাস পাওয়ায় বিজেপির প্রাপ্ত ভোট বেড়ে গিয়েছিল।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর খড়্গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ এই তিন আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে। খড়্গপুরে বিজেপির দিলীপ ঘোষ, করিমপুরে তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভায় নির্বাচিত হওয়ায় এবং
কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের প্রয়াণে তিনটি আসন শূন্য হয়। ভোট গণনা হবে ২৮ নভেম্বর।

আরও পড়ুন-বিয়ে করছেন জুন মালিয়া

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...