Friday, April 10, 2026

নিজের ট্রাক্টারের ফলাতেই মৃত্যু চালকের

Date:

Share post:

নিজের ট্রাক্টারের ফলাতেই মৃত্যু হল চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাইঘাটার শ্রীপুরে। পরিবার সূত্রে খবর, শুক্রবার বিকেলে সমীর সরকার নামে ওই ব্যক্তি অন্যের জমিতে নিজের ট্রাক্টার দিয়ে চাষের কাজ করছিলেন। অভিযোগ, সে সময় পড়ে গিয়ে ট্রাক্টারের ফলা বিঁধে যায় তাঁর দেহের একাধিক জায়গায়। স্থানীয়রা সমীরকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থাতেই কাজ করছিলেন তিনি। তার ফলেই টাল সামলাতে না পেরে পড়ে যান। শনিবার, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-এবার মোবাইলে রিং টাইম ৩০ সেকেন্ড, ল্যান্ডলাইনে ৬০ সেকেন্ড

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...