Thursday, June 18, 2026

দেশের মধ্যে ক্যান্সার বৃদ্ধির পরিসংখ্যানে শীর্ষে গুজরাত, বলছে রিপোর্ট

Date:

Share post:

গত কয়েক বছরে দেশজুড়ে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছরে প্রায় ৩০০ শতাংশ করে বাড়ছে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা। যার মধ্যে রয়েছে মুখের ক্যান্সার, সার্ভাইক্যাল ক্যান্সার, স্তন ক্যান্সারের মতো ক্যান্সার। ন্যাশনাল হেল্থ প্রোফাইল অনুযায়ী, ২০১৯ সালের তথ্য অনুসারে ২০১৭ থেকে ২০১৮ সালের মাধ্যে প্রায় ৩২৪ শতাংশ ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশজুড়ে। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত।

পরিসংখ্যান বলছে, ক্যান্সার বৃদ্ধির তালিকায় ২০১৮ সালে প্রথম স্থানে রয়েছে গুজরাত। তারপর রয়েছে যথাক্রমে কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ। ২০১৭ সালে যেখানে গুজরাতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৩৯ জন। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ১৬৯ জন। অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও একইভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ক্যান্সারের মতো রোগ। চিকিত্‍সকদের দাবি, ক্যান্সারের এই বাড়বাড়ন্তের কারণ অনিয়ন্ত্রিত জীবন, খাদ্যাভ্যাস এবং প্রচুর পরিমাণে তামাকজাত পদার্থের সেবন এবং মদ্যপান।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...