Thursday, June 18, 2026

মুশফিকুরের হাফ সেঞ্চুরিতে সহজ জয় বাংলাদেশের

Date:

Share post:

অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের হারের মুখ দেখতে হল রোহিত শিবিরকে। দিল্লির গ্যালারি ভর্তি স্টেডিয়ামে বসে থাকা দর্শক যখন ভেবেছিল, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ‘হিটম্যান’ এবং ধাওয়ান জুটি কোনরকম ‘কামাল’ করে দেখাবেন দলের হাজারতম ম্যাচে, ঠিক তখনই সেই আশায় কার্যত জল ঢেলে দেন বাংলাদেশ বোলার আমিনুল ইসলাম।

আমিনুল, সইফুল ও আফিফের বোলিং দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেননি ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানেরা। রোহিত যেখানে মাত্র 9 রানে সুপার ফ্লপ হয়ে যান, সেখানে দর্শকদের হাফ সেঞ্চুরি করার স্বপ্ন দেখিয়েছিলেন শিখর ধাওয়ান। কিন্তু তাও অধরা রয়ে গেল। তারপরে তিন নম্বরে নামা কে এল রাহুল ও চার নম্বরে নামা শ্রেয়াস আইয়ারের সংগ্রহ 15 ও 22।

কিন্তু শেষের দিকে ক্রুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ছয়ের দাপটে নির্ধারিত কুড়ি ওভারে 148 রান করে ভারত। সাকিব ও তামিমহীন বাংলাদেশ দল এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে কিনা, এখন সেটাই দেখার।

জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও মহম্মদ নঈম খুব একটা হিট না হলেও সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের দ্বৈরথে সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল পদ্মাপাড়ের দেশ। যেখানে 148 রান তুলতে ছ’টা উইকেট খোয়াতে হয়েছিল ভারতকে, সেই লক্ষ্যমাত্রায় মাত্র তিন উইকেট হারিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। উল্টে প্রয়োজনের থেকে পাঁচ রান বেশি করেছে পদ্মাপারের দেশ।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...