Sunday, April 12, 2026

 সুইসাইড নোটে অধীরের নাম, শোকবিহ্বল সাংসদ

Date:

Share post:

এমন দিন দেখতে হবে, তা বোধহয় আশা করেননি বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। সুইসাইড নোটে তাঁরই নাম লেখে আত্মঘাতী হলেন বহরমপুরের এক যুবক। সুইসাইড নোটে লিখে গেলেন, “আমার আশা পূরণ হল না। অধীর চৌধুরীর ডবল হ্যাটট্রিক আর দেখা হল না। বিদায় বন্ধু!”

সেই সুইসাইড নোট

আত্মঘাতী হওয়া যুবকের নাম সুরজিৎ বিশ্বাস। রবিবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। উদ্ধার হয় সুইসাইড নোট। খবর যায় অধীরবাবুর কাছে। সময় নষ্ট না করে ছুটে চলে যান তিনি। অধীরবাবুকে দেখে কান্না চেপে রাখতে পারেননি সুরজিতের বাবা-মা। পেশায় টোটোচালকের জীবনের আদর্শ ছিলেন অধীর চৌধুরী। মোবাইলের রিংটোনে বাজত অধীর চৌধুরীর বক্তৃতা। সুরজিতের এহেন সুইসাইড নোট দেখে থেমে থাকতে পারেননি বহরমপুরের সাংসদও। কান্নায় ভেঙে পড়েন তিনিও।

সুরজিৎ বিশ্বাস

অধীরবাবু বলেন, “আমি ভাবতেও পারি না মানুষ আমাকে এত ভালবাসে। আমার আফশোস আমি যদি কোনও ভাবে ওই যুবককে বাঁচাতে পারতাম তাহলে নিজেকে সার্থক বলে মনে করতাম”। তিনি সুরজিতের মা-বাবাকে বলেন, “সন্তান হারানোর শোক আমি বুঝি। তা কোনও ভাবেই ভোলার নয়। তবে আমি সবসময় আপনাদের পাশে রয়েছি।” তবে কী কারণে সুরজিৎ আত্মঘাতী হয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়। তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...