Tuesday, April 7, 2026

বিজেপি-শিবসেনা জট কাটার পথে

Date:

Share post:

মহারাষ্ট্রে কংগ্রেস সমর্থন করবে না শিবসেনাকে। এনসিপি-ও কংগ্রেসের মতকেই মেনে নিচ্ছে। এই অবস্থায় বিজেপিকে বেকায়দায় ফেলতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ব্যাকফুটে শিবসেনা। লাগাতার বিজেপির বিরুদ্ধে তোপ দাগার পর আপাতত গেরুয়া শিবিরের শর্ত মেনে নেওয়া ছাড়া উদ্ধবের দলের সামনে বিকল্প পথ নেই। সোমবার দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী পদ বিজেপি ছাড়বে না। পরিবর্তে একাধিক গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হবে শিবসেনাকে। পরিস্থিতি বুঝে পরে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আরও একটি পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ তাদের দেওয়া হতে পারে।

 

Related articles

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...