Saturday, March 21, 2026

দিল্লিতে আজ সোনিয়া- পাওয়ার বৈঠকে মহারাষ্ট্র নিয়ে কথা

Date:

Share post:

বিরোধী আসনে বসার কথা বলেও মহারাষ্ট্রের মহাজটে শিবসেনার হয়ে ব্যাট ধরেছেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। শিবসেনার মুখ্যমন্ত্রিত্বের দাবিকে সমর্থন করে বলেছেন, ওদের দাবি অমূলক নয়। রাজ্য চালানোর অভিজ্ঞতাও শিবসেনার আছে। অতীতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবসেনার মনোহর যোশি। পাওয়ারের নৈতিক সমর্থন পাওয়ার পর শিবসেনার দাবি, 170 জন বিধায়কের সমর্থনে বিজেপিকে বাদ দিয়ে সরকার গড়া হবে। যদিও অনেকেরই মত, এসবই হল বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল। এই পরিস্থিতিতে সোমবার দিল্লি আসছেন শারদ পাওয়ার। এদিনই তাঁর বৈঠক করার কথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। মুখে কোনও পক্ষ স্বীকার না করলেও মহারাষ্ট্রের দুই শরিক দলের সর্বোচ্চ নেতা-নেত্রীর বৈঠকে অবশ্যই উঠবে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের প্রসঙ্গ। এনসিপি ও কংগ্রেসের একটা বড় অংশই চাইছে বিজেপিকে শিক্ষা দিতে বাইরে থেকে সমর্থন দিয়ে শিবসেনাকে সাহায্য করুক দুই দল। পাওয়ারের সঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতদের একপ্রস্থ কথাও হয়েছে। যদিও খোদ সোনিয়া গান্ধী মতাদর্শগত প্রশ্নে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনাকে সমর্থনে আগ্রহী নন বলেই খবর। এই অবস্থায় পাওয়ার-সোনিয়া বৈঠকে কী উঠে আসে সেদিকে নজর সকলের।

আরও পড়ুন-IPS সুরজিৎ কেন গ্রেফতার হবেন না, বিস্ফোরক পোস্ট কুণালের

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...