Friday, June 26, 2026

দূষিত রবীন্দ্র সরোবরে মরা কচ্ছপ, মাছ

Date:

Share post:

রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়ে নিষেধাজ্ঞা ছিলই। কারণ, তাতে দূষণ ছড়ায়। কিন্তু পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শনি ও রবিবার, রবীন্দ্র সরোবরের ছটপুজো হয়েছে। আর পরিবেশবিদদের আশঙ্কা যে অমূলক ছিল না, তার প্রমাণ মিলল সোমবার সকালে। জলে বর্জ্য পদার্থ মেশায় তা বিষাক্ত হয়ে গিয়েছে। ছটপুজো শেষ হতেই লেকের পাড়ে জমেছে মাছেদের মৃতদেহ। একটি কচ্ছপের দেহও দেখা গিয়েছে। এই নিয়ে ফের গ্রিন ট্রাইবুনালের দ্বারস্থ হচ্ছেন পরিবেশবিদরা।

রবীন্দ্র সরোবরের প্রাকৃতিক পরিবেশ দূষিত হয় বলে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জাতীয় পরিবেশ আদালত। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই শনিবার সকালে সরোবরের গেটের তালা ভেঙে লেকের ভিতরে ঢুকে পড়েন একদল মানুষ। দিনভর সেখানে চলে পুজো ও আচার-অনুষ্ঠান। দেদার বাজি পোড়ে, তারস্বরে মাইক বাজানো হয়। রবিবার, ভোরেও চলে পুজো। তাতে ফুল, পাতা, দুধ, ঘি, প্লাস্টিক ফেলেন ছটের পুণ্যার্থীরা। ছটপুজোর পরেই বোঝা যায় লেকের জল দূষিত হয়েছে। অক্সিজেনের অভাবে মৃত্যু হয় কচ্ছপ সহ মাছেদের।

শুধু মাছ বা কচ্ছপই নয়, তীব্র ডিজে-র আওয়াজে রবীন্দ্র সরোবরের গাছ থেকে পাখিরাও উড়ে গিয়েছে। পরিবেশপ্রেমীদের অভিযোগ, ছটপুজোর জেরে সরোবরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে।
দূষণ মাপতে সোমবার সকালে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা সরোবর পরিদর্শন করেন। এবিষয়ে রিপোর্ট জমা দেবেন তাঁরা।

আরও পড়ুন-হাতির ছবি তোলাই কাল হল পক্ষীপ্রেমীর

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...