Thursday, June 18, 2026

হরিদেবপুরে ফাঁকা জমিতে উদ্ধার মানব কঙ্কাল! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

ব্যাগ থেকে উদ্ধার হল মানব দেহের কঙ্কাল এবং খুলি। সোমবার ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের সত্যেন পার্ক এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকা পরিষ্কার করা হচ্ছিল। সেই সময়ই অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন সাফাই কর্মীরা।

ব্যাগ খুললে দেখা যায় সেটির ভিতরে রয়েছে বেশ কয়েকগুলি হাড়গোড়। যেগুলির আকৃতি মানব দেহের হাড়ের মতোই। সন্দেহ হওয়ায় ওই সাফাই কর্মীরা ততক্ষনাৎ হরিদেবপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করে পুলিশ। সেটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে হাড়গুলি মানব দেহের কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ। তবে কাউকে খুন করে দেহ লোপাটের জন্য দেহাবশেষ ফেলে যাওয়া হয়েছিল কী না জানতে তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়ে নমুনাও সংগ্রহ করেছেন।

আরও পড়ুন-দূষিত রবীন্দ্র সরোবরে মরা কচ্ছপ, মাছ

 

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...