Thursday, June 18, 2026

মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় জলপথে যাত্রী পরিবহনে জোর

Date:

Share post:

রাজ্যের জলপথ ব্যবহারে বারবারই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দূষণ নিয়ন্ত্রণে এবং রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে এবার জলপথে যাত্রী পরিবহন বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার। ক্রমেই বাড়চ্ছে যানের সংখ্যা। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে জলপথকেই পাখির চোখ করছে পরিবহন দফতর।

মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় এই নতুন নীতির ফলে অদূর ভবিষ্যতে ট্রেন, বাস, ট্যাক্সি ছেড়ে বিভিন্ন জেলার মানুষ নদীপথে সরাসরি পৌঁছে যাবেন কলকাতায়। কারণ, কলকাতা থেকে শহরতলি এমনকী দূরের জেলাগুলিতেও নদীপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়ে নদীপথে রুট তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে পরিবহন দফতর।
জলপথে নতুন রুটের পাশাপাশি, বানানো হবে নতুন জেটি। যাত্রী পারাপারের জন্য চালু হবে অত্যাধুনিক লঞ্চ ও স্টিমার। জলপথের নিরাপত্তা বাড়াতে জিআইএস প্রযুক্তিকে কাজে লাগানো হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জলপথ উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন-হরিদেবপুরে ফাঁকা জমিতে উদ্ধার মানব কঙ্কাল! এলাকায় চাঞ্চল্য

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...